জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||
বাগেরহাটের রামপালে ভাগা বাজারের কামাল ফিলিং স্টেশনের সামনে খুলনার র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে সোলাইমান মোল্লা (৪৪) নামের একজনকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতর করেছে।
এ ঘটনায় র্যাব-৬ এর হাবিলদার মো. আ. মান্নান হাওলাদার রামপাল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানাযায়, গত শুক্রবার (০২ ফেব্রুয়ারি )রাত সোয়া ৯ টায় উপজেলার ভাগা এলাকায় কামাল ফিলিং স্টেশনের কাছে র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে রামপাল উপজেলার চিত্রা গ্রামের দাউদ মোল্লার ছেলে সোলাইমান মোল্লাকে একটি ওয়ান শুটারগানসহ হাতেনাতে আটক করে। তার কাছ থেকে দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটক সোলাইমানকে শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ বিষয়টি নিশ্চিৎ করে বলেন, আসামি সোলাইমান কে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

