চট্টগ্রামের দোহাজারীতে ১০ হাজার পিচ ইয়াবা সহ আটক ২

চট্টগ্রামের দোহাজারীতে ১০ হাজার পিচ ইয়াবা সহ আটক ২

মোকতার আহমদ,  চন্দনাইশ, চট্টগ্রাম প্রতিনিধি//

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে ১০ হাজার ইয়াবাসহ মো. আরাফাত হোসেন (২৩) ও মো. ইউসুফ (২০) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছ

শুক্রবার (২৬ মার্চ) ভোরে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি (পরিদর্শক) মো. আব্দুল হালিমের নেতৃত্বে উপজেলার দোহাজারী পৌরসভার সিটি সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে মো. আরাফাত হোসেন কক্সবাজার জেলার রামু থানার জোয়ারিয়ানালা এলাকার মৃত নুর আহম্মদের ছেলে। মো. ইউসুফ একই থানার কোনিয়াপালং এলাকার মৃত ফরিদ আলমের ছেলে।

দোহাজারী তদন্ত কেন্দ্র আই.সি পরিদর্শক মো. আব্দুল হালিম জানান, কক্সবাজার থেকে মাইক্রোবাস যোগে ইয়াবা পাচার হচ্ছে, গোপন সূত্রে এমন তথ্য পেয়ে পৌরসভায় সিটি সেন্টারের সামনে অস্থায়ী চেক পোস্ট স্থাপন করা হয়। এসময় চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি (চট্ট মেট্টো. চ-১১-১৯৫৫) থামিয়ে তল্লাশিকালে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ওই দুই জনকে আটক করা হয়।

আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। ইয়াবা বহনকাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *