নিজস্ব প্রতিনিধিঃ
সীমান্তবর্তী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা মাদকদ্রব্য চোরাচালানের ট্রানজিট হিসাবে ব্যবহৃত হয়।আর তাই মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণে সর্বদা অভিযান পরিচালনা করতে হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে।
তারই ধারাবাহিকতায় আজ ১০ অক্টোবর -২০২১ রোজ রবিবার টেকনাথ থানা পুলিশের একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে টেকনাফ মডেল থানার নাজিরপাড়া গ্রামের হাবিবপাড়ায় অভিযান পরিচালনা করে আসামি বাড়িতে রাখা ১ কেজি ৪০ গ্রাম ক্রিসাল মেথ মাদকদ্রব্যসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী
০১। মোঃ ইদ্রিস (৪০), পিতা- মৃত আতিকুর রহমান, গ্রাম- নাজিরপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার কে গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য ৫ কোটি ২০ লক্ষ টাকা।
এ সংক্রান্ত বিষয়ে মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

