ব্যাংক কর্মকর্তা মোরশেদ চৌধুরীকে আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার মো: আরাফাত হোসেনের (২৭) জামিন না মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। আজ (রবিবার) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের ভাচুর্য়াল আদালতে এ মামলার জামিন শুনানী অনুষ্টিত হয়। গ্রেফতারকৃত মো: আরাফাত হোসেন নগরীর মধ্যম হালিশহর এলাকার মাইজ পাড়ার মৃত মো: সেলিমের পুত্র।
মহানগর পিপি এডভোকেট মো: ফখরুদ্দিন চৌধুরী জানান, ব্যাংক কর্মকর্তা আবদুল মোরশেদ চৌধুরীকে আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার আরাফাত হোসেন নামের এক আসামী মিস কেইস মূলে জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে জামিন আবেদন না মঞ্জুর করেছেন।
উলেখ্য, ৭ এপ্রিল নগরীর পাচঁলাইশ থানার হিলভিউ এলাকার নাহার ভিলা থেকে বেসরকারী ব্যাংক কর্মকর্তা মোরশেদ চৌধুরীর ঝুলন্- মরদেহ উদ্ধার করে পুলিশ। ক্রমাগত ভাবে মানসিক চাপ প্রয়োগ করে ব্যাংক কর্মকর্তা আবদুল মোরশেদ চৌধুরীকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে বলে তার স্ত্রী ইশরাত জাহান চৌধুরী ৮ এপ্রিল পাচলাইশ থানায় আত্মহত্যায় প্ররাচনার একটি মামলা দায়ের করেন।
২৭ এপ্রিল মো: আরাফাত হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান পুলিশ। ব্যাংক কর্মকর্তা আবদুল মোরশেদ চৌধুরীর আত্মহত্যায় প্ররোচনা মামলাটি পুলিশ সদর দপ্তরের নির্দেশে পিবিআইকে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত- কর্মকর্তা হিসাবে পরিদর্শক কামরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ৪ মে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার ভার্চুয়াল আদালত মো: আরাফাত হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। ৩ মে মামলার তৎকালীন তদন্- কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগের পরিদর্শক মো: মইনুর রহমান আসামী মো: আরাফাত হোসেনের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //

