পুতিন-এরদোগান ফোনালাপে কিকি বিষয়ে আলোচনা হলো..

পুতিন-এরদোগান ফোনালাপে কিকি বিষয়ে আলোচনা হলো..

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মঙ্গলবার ফোনে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান।

তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের বরাত দিয়ে জানিয়েছে, এরদোগান পুতিনের সঙ্গে নতুন করে হওয়া আলাপচারিতায় বলেছেন, তুরস্কে অনুষ্ঠিত আলোচনা সভায় রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা যে বিষয়গুলোতে একমত হয়েছিলেন সেগুলো থেকে যেন তারা সরে না যান।

বিবৃতিতে প্রেসিডেন্টের দ্প্তর আরও জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান পুতিনকে যুদ্ধবিরতির গুরুত্বের কথা, মানবিক করিডোরগুলো নিয়ে সঠিকভাবে কাজ করতে এবং নিরাপদভাবে আটকে পড়াদের বের করে নিয়ে আসার ব্যাপারে বলেছেন।

তুরস্কের বিবৃতির পর রাশিয়া এরদোগান-পুতিনের ফোনালাপ নিয়ে আলাদা বিবৃতি দিয়েছে।

তাদের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, রুশ প্রেসিডেন্ট এরদোগানকে বলেছেন, আজভস্টালে আটকে থাকাদের দায়-দায়িত্ব নিতে হবে ইউক্রেনকে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পুতিন এরদোগানকে বলেছেন আজভস্টালে যারা আটকে আছেন তারা যেন রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেন।

রাশিয়ার দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা আত্মসমর্পণ করবে তাদের আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী চিকিৎসা ও নিরাপত্তা দেওয়া হবে।

সূত্র: আল জাজিরা, ডেইলি সাবাহ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *