ডুমুরিয়ার সাহস ইউনিয়নে ৮ দলীয় মেম্বার হা-ডু-ডু টুর্নামেন্ট চ‍্যাম্পিয়ান ৮ নং ওয়ার্ড, রার্নাস আপ ৯ নং ওয়ার্ড

ডুমুরিয়ার সাহস ইউনিয়নে ৮ দলীয় মেম্বার হা-ডু-ডু টুর্নামেন্ট চ‍্যাম্পিয়ান ৮ নং ওয়ার্ড, রার্নাস আপ ৯ নং ওয়ার্ড

//নিজস্ব সংবাদদাতা ডুমুরিয়া//

সাহস ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের যুব সমাজের উদ‍্যোগে ৮ দলীয় মেম্বার হা- ডু-ডু টুর্নামেন্ট ১৮ নভেম্বর  বিকেলে কুখিয়া সরকারী প্রাথমিক বিদ‍্যালয মাঠে  অনুষ্ঠিত হয। ইউনিয়নের ৮ টি ওয়ার্ডের মেম্বার এর নেতৃত্বে যুব সমাজকে মাদক মুক্ত করতে গ্রাম বাংলার ঐতিহ্য বাহী হা-ডু-ডু প্রতিযোগিতা  আয়োজন করা হযেছে। টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম‍্যান মোল্ল‍্যা মাহাবুর রহমান।

ইউপি সদস‍্য হেমাযেত হোসেন শেখের সভাপতিত্বে  অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সাহস  ইউনিয়ন বিট অফিসার এস আই শফিকুল ইসলাম, এ এস আই আমিরুল ইসলাম, শিক্ষাবিদ শেখ আব্দুল জলিল, সমাজ সেবক শাহাজালাল মোড়ল, এয়াকুব আলী শেখ, গোলাম মাওলা শেখ, শেখ কফিল উদ্দিন, আবু জাদিদ শেখ, মশিউর রহমান, মোস্তাইন শেখ, জহুরুল শেখ, ইউপি সদস‍্য মো: সিরাজুল সরদার, শাহাবুদ্দিন মোড়ল, বিবেক আনন্দ  বিশ্বাস, শেখ শফিকুল ইসলাম, ইয়াছিন খান, প্রশান্ত মল্লিক, নুর ইসলাম গাজী, ইয়াছিন আরাফত শেখ, হাসিনা বেগম, ঝর্না  বেগম, রোজিনা পারভীন প্রমুখ।

খেলায় ৮ নং ওয়ার্ডের নুর আলী মেম্বারের দল চ‍্যাম্পিয়ান ও ৯ নং ওয়ার্ডের ইয়াছিন আরফত শেখের দল রার্নাস আপ হয। খেলা শেষে প্রধান অতিথিবৃন্দ প্রথম পুরষ্কার  এলডি টিভি ও একটি ছাগল তুলে দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *