জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা।।
ডুমুরিয়ার খুলনা সাতক্ষীরা মহাসড়কে মঙ্গলবার ১৫ মার্চ ভোররাতে চাকুন্দিয়া মাদ্রাসা নামকস্থানে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে রাজন (২০) নামের এক যুবক নিহত ও অপর আরোহী গুরুত্ব আহত হযেছেন।
পুলিশ সুত্রে জানা গেছে, সাতক্ষীরা পৌরসভার চালতেতলা এলাকার প্রবাসী আব্দুর রাজ্জাকের ছেলে ও আহত মেহেদী হাসান একই এলাকার বাসিন্দা মঙ্গলবার (১৫ মার্চ) ভোর রাতে
ঢাকায় যাওয়ার উদ্দেশ্য রাজন ও তার বন্ধু মেহেদী হাসান সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে খুলনা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে ডুমুরিয়ার চাকুন্দিয়া মাদ্রাসা সংল্গন্ন এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত নম্বরের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রচান্ড আঘাত পেয়ে রাজন ঘটনা স্থলে মারা যায়। আহত মেহেদী হাসান (২০) গুরতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এবং চুকনগর হাইওয়ে থানা অফিসার মেহেদি হাসান বলেন ক্ষতিগ্রস্থ বাইকটি থানা হেফাজতে নেয়া হয়েছে। ঘাতক অজ্ঞাত ট্রাকটি পালিয়ে গেছে।
গেছে।

