খুলনার রূপসায় নদী থেকে হালিমা নামে এক শিশুর লাশ উদ্ধার

//মোঃ কুরবান, রূপসা প্রতিনিধি//

রূপসায় হালিমা নামে সাড়ে ৪বছরের এক শিশুর লাশ উদ্বার করা হয়েছে নদী থেকে।

সে আলাইপুর গ্রামের নুরুল আমিন এর মেয়ে।

আলাইপুর ইউনুস আলী শিকদারের ইট ভাটার পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের নুরুল আমিন পরিবার নিয়ে আঠারোবেকী নদীর পাড়ে বসবাস করে আসছে। ৮অক্টোবর দুপুরে  পরিবারের অজান্তে  কোন এক সময় নদীতে পড়ে যায় হালিমা।

পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে এমনকি নদীতেও খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায় না

শিশুটিকে। স্থানীয় এলাকাবাসী ও পরিবার  মাইকিং করে।

খোঁজাখুঁজি করার পর ৯অক্টোবর সকালে শ্রীফলতলার নন্দনপুর সুইচগেট এলাকায় শিশুর লাশ ভাসতে দেখে উদ্বার পরে পুলিশ ও পরিবার।

এ ব‍্যাপারে শ্রীফলতলা ক‍্যাম্প পুলিশের এএস আই ওবায়দুল কাদের na বলেন, শিশুটির মৃত‍্যু নিয়ে পরিবারের কোন অভিযোগ নাই। পরিবারের অজান্তে সে নদীতে পড়ে মারা যায় বলে শিশুর পিতা নুরুল আমিন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *