//বাচ্চু দাস, কচুয়া, বাগেরহাট//
বাগেরহাটের কচুয়ার দেপাড়া-চিতলমারী সড়কের ফুলতলা নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় ইব্রাহিম শেখ(৫০)নামের এক কৃষক নিহত হয়েছেন।
গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার সন্ধ্যায় দেপাড়া থেকে চিতলমারীগামী একটি মোটরসাইকেল ধাক্কায় ইব্রাহিম গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় ইব্রাহিমকে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেল চালক শাকিল শেখ আলীপুর এলাকার শহিদুল শেখের ছেলে। তবে ঘটনার পর থেকে শাকিল আত্মগোপনে রয়েছেন।
নিহত ইব্রাহিম শেখ কচুয়া উপজেলার উদানখালী গ্রামের মৃত আহমদ আলী শেখের ছেলে।

