আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো:
খুলনার রূপসায় চলন্ত বালু বহনকারী ট্রলীর চাপায় নিহত হয়েছেন আবির মোল্লা(৩৩) নামে এক যুবক। সে গোপালগঞ্জ উপজেলার বড়ফা গ্রামের গ্রামের কিসমত আলী মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ১৩ মার্চ সকাল ৯টার দিকে নিহত আবির নিজ বাড়ি থেকে মোটরসাইকেল করে জাবুসা আত্মীয় বাড়িতে যাবার পথে রূপসা বাগেরহাট পুরাতন সড়কের থানার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে ফকিরহাটের উদ্দেশ্যে আসা বালু বোঝায়কৃত ট্রলি মোটরসাইকেলকে চাপা দেয়।
পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় মোটরসাইকেল চালক আবির কে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও পিকিং সিকদার জানান, ট্রলির চাপায় জখম আবির মোল্লা নামে একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তিনি মারা যান।
রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবীর জানান, ট্রলির চাপায় মোটরসাইকেল চালক আবির মোল্লা নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
নিহত আবির ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

