বাগেরহাটে ২ কেজি গাঁজাসহ মাদক ব‍্যবসায়ী আটক

বাগেরহাটে ২ কেজি গাঁজাসহ মাদক ব‍্যবসায়ী আটক

জেনিভা প্রিয়ানা,বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটে দুই কেজি গাঁজাসহ জাহিদ হোসেন হৃদয় (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক হৃদয়কে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত জাহিদ হোসেন হৃদয়(২২) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভোটনকরা গ্রামের ইদ্দিস ভূইয়ার ছেলে।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, বুধবার ১৩ মার্চ সন্ধায় বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ড এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জাহিদ হোসেন হৃদয় নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জাহিদ হোসেন হৃদয় দীর্ঘদিন যাবৎ বাগেরহাট সদরসহ বিভিন্ন থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল এমন তথ্যের ভিত্তিতে তাকে তল্লাশি করে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়।

এ বিষয়ে বাগেরহাট সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *