//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
খুলনার ডুমুরিয়ায় আর্কম্মিক বজ্রপাতে এক ঘের ব্যবসায়ী, ১টি গবাদিপশুর ও সড়ক দুঘটনায় একজন মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, উপজেলা গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামের দেলোয়ার গাজীর পুত্র ওবাইদুল্লাহ গাজী (২৮) ৭ এপ্রিল রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে কানাইডাঙ্গা বিলের ঘেরে ঘাস কাটতে যায়। এ সময় হঠাৎ আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে অন্ধকার নেমে আসে। এরপর দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় তিনি ওই বিলের আব্দুল গনি সরদারের ঘেরের বাসায় একটি গবাদি পশুর সাথে আশ্রয় নেন। এ সময় হঠাৎ ঘেরের বাসার উপরে বজ্রপাত ঘটে। গবাদিপশুসহ ওবায়দুল্লাহ গাজীর ঘটনাস্থলে মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য ইজ্জত আলী মোড়ল বিষয়টি নিশ্চিত করেন। ডুমুরিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, এ ব্যপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের ওবাইদুল্লাহর একটি শিশু পুত্র রয়েছে। তার মৃত্যুতে পরবারস। এলাকায় শোকের ছায়া নেমে আসে। অপরদিকে রবিবার সকাল ১১ টায় ডুমুরিয়ায় আঠারো মাইল এলাকার চারা বটতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তাজিমুল ইসলাম (৯)নামের এক মাদ্রাসা ছাত্র সড়ক দুঘটনায় নিহত হয়েছে। নিহত মাদ্রাসা ছাত্র চুকনগর পশ্চিম পাড়া এলকার আব্দুস সাত্তার মোল্যার পুত্র।

