জমি নিয়ে বিরোধের জের ধরে মুন্সীগঞ্জের গজারিয়ায় সন্ত্রাসী হামলা, ভাংচুর

জমি নিয়ে বিরোধের জের ধরে মুন্সীগঞ্জের গজারিয়ায় সন্ত্রাসী হামলা, ভাংচুর

 

 মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ইমামপুর ইউনিয়নের করিম খাঁ (হুজুরদের এলাকার) গ্রামে পার্শ্ববতি বাড়ীর মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায় শাহজালাল মুন্সির বাড়ির বেড়া দা দিয়ে কুপিয়ে লন্ডভন্ড করে ভাংচুর চালায় আবু বক্কর সিদ্দিক গং। এই বিষয়ে থানা একটি অভিযোগ দায়ের করেন শাহ জালাল মুন্সী। অভিযোগ পত্র হতে জানা যায় শাহ জালাল মুন্সীর নিজের জায়গা স্থাপিত সীমানা বেড়া বৃদ্ধি কালে পার্শ্ববতি সীমনার আবু বক্কর গং বাধা প্রদান করে। পরে তারা ক্ষুদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের সীমানায় অনধিকার প্রবেশ করে হামলা ভাংচুর চালায়।

 

এই বিষয়ে অনুসদ্ধানকালে বিবাদী আবু বক্কর সিদ্দিক বলেন আমার বাড়ীর সীমানায় তারা (শাহজালাল গং) অবৈধ ভাবে বেড়া দিয়ে জায়গা দখল করার পায়তারা চালায়। বাদী শাহ-জালাল মুন্সী বলেন সামাজিক ভাবে স্থানীয় মুরব্বিদের নিয়ে জায়গার সীমানা নির্ধারন করা হয়েছিল দীর্ঘ পঁচিশ বছর পূর্বে।

 

আমরা আমাদের জায়গায় সীমানা বেড়া দিয়েছি বহু আগে। এখন নতুন করে অল্প একটু সীমানা বেড়া বৃদ্ধি করতে গেলে তারা (আবু বক্কর গং) ক্ষুদ্ধ হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার বাড়ীর বেড়া ভেংঙ্গে দেয়। পরক্ষনে আরও উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়ীর নারী ও শিশু সহ মুরুব্বিদের ধাওয়া করে। এতে আমার ভাই ভাতিজা আঘাত প্রাপ্ত হয়ে আহত হয়।

 

এই বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইচ উদ্দিন দৈনিক বিশ্বকে বলেন অভিযোগ পাওয়া মাত্র দফায় দফায় ফোর্স পাঠিয়ে, পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। দায়ের করা অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গজারিয়া থানা পুলিশের উপ পরিদর্শক (এস.আই) সবুজ উর রহমান বলেন ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছি।পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

// সৈয়দ মোঃ শাকিল, মুন্সীগঞ্জ //

———————————-

পড়ুন দৈনিক বিশ্ব …

যাত্রীদের ভিড়ে ফেরীঘাটে ৫ যাত্রীর মৃত্যু….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *