নিজস্ব প্রতিনিধিঃ
গত সেপ্টেম্বর -২০২১ মাসে দফায় দফায় ভারী বর্ষণ হয় ভোলা জেলার সকল উপজেলায় এবং বাড়ির আশেপাশে অবস্থিত সকল পুকুর ডোবা পানিতে ভরে টইটম্বুর। ফলে অভিভাবকদের অসচেতনতার জন্য ভোলা জেলায় পানিতে ডুবে শিশু মৃত্যু ঘটছে।
তারই ধারাবাহিকতায় আজ ৯ অক্টোবর -২০২১ রোজ শনিবার ভোলা জেলার ভোলা সদর উপজেলার ২ নং ইলিশা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের দক্ষিণ ইলিশা গ্রামের কালু মিয়ার হাট সংলগ্ন মাঝি বাড়ির খোকন মাঝির মেয়ে হেনা(৫) ও জসিম মাঝির ছেলে জাহিদুল(৬) এর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে দুই চাচাতো ভাই- বোন বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে প্রথমে জাহিদুল ডুবে যেতে লাগলে হেনা তাকে উদ্ধার করতে যায়।এতে করে ভাই- বোন দুজনেই ডুবে যায়।
পরে স্বজনরা তাদের দুজনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রাণীশংকৈলে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

