মাগুরা সংবাদদাতা ।।
বালিদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মাইক্রোবাস চালানো শেখার সময় ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে
ছটু বিবি (৬৫) এক নারী নিহত হয়েছে, তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌশা গ্রামের বদর উদ্দিনের স্ত্রী।
ইউনিয়নের সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের নারী সদস্য শ্যামলী মুরাদের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ছেলে শহিদুল ইসলাম।
তিনি বলেন, “রোববার বিকালে আমাদের বাড়ির পাশের কানুটিয়া হাইস্কুল মাঠে মাইক্রোবাস চালানো শিখছিলেন ইউপি সদস্য শ্যামলী। এ সময় আমার মা মাঠের পাশে একটি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠছিলেন। হঠাৎ মাইক্রোবাসটি তাকে চাপা দেয়। মাকে মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যান শ্যামলী ও তার সঙ্গীরা।

