অভয়নগরে ইউপি সদস্য উত্তম হত্যাকান্ডে ব্যবহৃত গুলি উদ্ধার

অভয়নগরে ইউপি সদস্য উত্তম হত্যাকান্ডে ব্যবহৃত গুলি উদ্ধার

//মো: শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম কুমার  সরকার হত্যা মামলায় এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। তার স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত তিনটি তাজা গুলি। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৩ জানুয়ারি বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সুন্দলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছোট সুন্দলী গ্রামে অভয়নগর থানা ও যশোর জেলা ডিবি পুলিশ যৌথ অভিযান চালায়। এসময় আটককৃত  যুবকের বাড়ি থেকে    হত্যাকান্ডে ব্যবহৃত তিনটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। গুলি উদ্ধারের  বিষয়সহ বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানান অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মিলন কুমার মন্ডল।

উল্লেখ্য, গত সোমবার রাতে উপজেলার সুন্দলী ইউনিয়নের হরিশপুর গ্রামে নিজ বাড়ি ফেরার পথে হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম কুমার সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *