//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
সবার আগে সুশাসন জনসেবায় উদ্ভাবন এবারের এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ জুলাই রবিবার সকালে ডুমুরিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিবাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান। সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, প্রানী সম্পদ কর্মকর্তা আরশাফুল আলম, থানা অফিসার্স ইনচার্জ শেখ কনি মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, যুব উন্নযন কর্মকর্তা মো: কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, ইউ আরসি মো: মনির হোসেন, খাদ্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা মিশু দে, সহ সকল দপ্তরের কর্মকর্তাখন উপস্থিত ছিলেন।

