ডুমুরিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন র‍্যালী ও আলোচনা সভা

ডুমুরিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন র‍্যালী ও আলোচনা সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নযনে উদ্ভাবনে স্থানীয় সরকার  ও জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে গতকাল সোমবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ‍্যেগে স্বাধীনতা চত্বরে এক আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী  নারায়ন চন্দ্র চন্দ এমপি, প্রধান আলোচক হিসাবে বক্তব‍্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, বক্তব‍্য দেন উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, ভাইস  চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, ইউপি চেয়ারম‍্যান গোপাল চন্দ দে, গাজী হুমাউন কবির বুলু, গাজী তৌহিদুল ইসলাম, শেখ দিদারুল ইসলাম, সুরজিৎ বৈধ‍্য, মনোজ বালা, এম জহুরুল হক। বীরমুক্তিযোদ্ধা চন্দ্র কান্ত তরফদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, যুব উন্নযন কর্মকর্তা শেখ কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা রানী মজুমদার, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি সচিব এবং সাধারন জনগন উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *