বাঁশখালী উপজেলা প্রাণী সম্পদ প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের ব্যাবস্থাপনায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রাণীসম্পদ অফিস চত্তরে অনুষ্ঠিত হয়।প্রদর্শনীতে
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে ফিতা কেটে প্রাণিসম্পদ প্রদর্শনী-২২ এর উদ্ভোধন করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার খাজমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাঁশখালী আওয়ামী যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম বাঁশখালী কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা তাসকিয়া,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: সমরঞ্জন বড়ুয়া, উপজেলা গরু ছাগল খামারী এবং পশু অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দরা।
এই প্রদর্শনীতে স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হয়।
এ বিষয়ে ভেটেরেনারী সার্জন ডা:রোকনুজ্জামান বলেন, দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি। হাঁস-মুরগীর ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। তাই প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এই বাঁশখালী উপজেলা অঞ্চলের মানুষ যাতে উন্নত প্রজাতির পশু ও পাখি লালন-পালনে উদ্বুদ্ধ হয় এবং এর সুফল জনগণের মাঝে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।
সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ওমর ফারুক বলেন, এই এলাকার মানুষ যাতে উন্নত জাতের গরু-ছাগল হাঁস মুরগী আরো বেশি লালন-পালন করতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।
বাংলাদেশ সরকার দেশে ব্যপক উন্নতি ঘটিয়েছে। কৃষি সেক্টরেও অনেক উন্নয়ন সহ প্রাণীসম্পদে উন্নয়নের ধারা চলমান রাখতে সরকার বিভিন্নভাবে জনগণকে সহযোগিতা দিয়ে আসছে। প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।
২২ ফেব্রুয়ারি খুলছে স্কুল-কলেজ

