//পলাশ চন্দ্র দাস, বরিশাল//
প্রায় এক সপ্তাহ ধরে অসহনীয় তাপপ্রবাহে পুড়ছে বরিশালবাসী আসি আসি করেও আসছে না কাঙ্ক্ষিত বৃষ্টি।নগরবাসী বলছেন এরকম একটানা অসহনীয় গরম আগে কখনো তারা অনুভব করেননি। অসহনীয় গরমে ঘরের মধ্যেও থাকা যাচ্ছে না ঘর থেকে বের হওয়াও যাচ্ছে না। এ অবস্থায় তীব্র গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বরিশালে চলছে একটানা দাবদাহ। এর মধ্যে গত ৬ দিন থেকে অসহনীয় দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মাঝে-মধ্যে আকাশে মেঘের আনাগোনা ও ঝড়োবাতাস বয়ে গেলেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলছে না। ফলে একটানা প্রচণ্ড গরমে জনজীবন প্রায় থমকে পড়েছে।
এপ্রিল ও মে মাসে স্বাভাবিকভাবেই তাপপ্রবাহ বেশি থাকে। আবার এসব মাসে কালবৈশাখী ঝড়ও হয়। যে কারণে তাপমাত্রার একটা ভারসাম্য থাকে। কিন্তু আশ্চর্যজনকভাবে এবার বরিশালে বৃষ্টি না হওয়ায় চরম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বরিশাল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মাজহারুল ইসলাম বলেন, ২০১৯ সালের মার্চে বরিশালের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস। একই বছরের এপ্রিলে গড়ে তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। ২০২০ সালের মার্চ ও এপ্রিলে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ এবং ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। ২০২১ সালের মার্চ ও এপ্রিলে ছিল ৩৩.৯ এবং ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এ বছরের মার্চ ও এপ্রিলে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ এবং ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। পর্যবেক্ষক মাজহারুল আরও বলেন গত ৪ বছরের তাপমাত্রা বিশ্লেষণ করে দেখা গেছে প্রতিবছরই ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে।
বরগুনার তালতলীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ক্লিনিক সীল গালা
হৃদয় মন্ডলের পরিবারের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ

