বরিশালে পালিত হলো রথযাত্রা উৎসব

বরিশালে পালিত হলো রথযাত্রা উৎসব

//পলাশ চন্দ্র দাস//

বরিশাল নগরীতে পালিত হলো রথযাত্রা উৎসব হিন্দুধর্মের প্রভু জগন্নাথের ভক্তদের কাছে একটি পুণ্য উৎসব এবং পুণ্য তিথিও। এই পুণ্য তিথিতে শ্রী জগন্নাথ ধাম পুরী ছাড়াও সমগ্র পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে, এমনকি ভারতের বাইরে পৃথিবীর অন্যান্য স্থানে। যেখানে জগন্নাথদেবের ভক্ত মহাসমারোহের সঙ্গে বরিশালে রথযাত্রা পালিত হয়।প্রতি বছর বরিশাল সদর রোড জগন্নাথ মন্দি, নতুনবাজার ইসকন মন্দির,হাটখোলা হরিঠাকুর থেকে জগন্নাথের রথযাত্রা আড়ম্বর সহকারে অনুষ্ঠিত হয়।

বিভিন্ন প্রান্ত থেকে ভক্তেরা অংশগ্রহণ করতে আসেন। জগন্নাথ  মন্দিরের গর্ভগৃহে সারা বছর হয়, তবে আষাঢ় মাসে জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে তিন কিলোমিটার অতিপ্রাকৃত রথযাত্রার মাধ্যমে বর্নাট‌্য শোভাযাত্রা  বরিশাল নগরীর সড়কে প্রদর্শন করেন। রথযাত্রার অংশগ্রহণ করা দোলা দাস বলেন।

গেলো দুই বছর করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে এই উৎসবে ঐতিহাসিক রথ শোভাযাত্রাসহ অধিকাংশ আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছিলো। এ বছর আমরা রথে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত হয়েছি। বরিশাল নগরীর  চকবাজার পালকির স্টাফ পার্থ দাস বলেন। প্রতিবছর  আষাঢ় মাসে শুক্লপক্ষের তীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এর সাতদিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ৮ জুলাই।

রথযাত্রার মতো উল্টো রথযাত্রা আমরা উৎসবমুখর পরিবেশে উদযাপন  করবো।রথযাত্রা ঘিরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *