বাকেরগঞ্জ মতুয়া সম্প্রদায় আয়োজিত, মতুয়া মিশনের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

বাকেরগঞ্জ মতুয়া সম্প্রদায় আয়োজিত, মতুয়া মিশনের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

//পলাশ চন্দ্র দাস//

বরিশাল বাকেরগঞ্জ সার্বজনীন শ্রী শ্রী হরি – গুরুচাঁদ মতুয়া মিশন শাখার উদ্যোগে ৫ম বার্ষিক মতুয়া মহোৎসব আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ জানুয়ারি  রোজ শুক্রবার সকাল ১১ টায় মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু হয় বার্ষিক মতুয়া মহোৎসব এর কার্যক্রম। মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জননেতা লোকমান হোসেন ডাকুয়া।

উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু অমল চন্দ্র দাস শিবু, প্রফুল্ল বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা বিশিষ্ট সমাজ সেবক বাবু পঙ্কজ কুমার দাস। বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক তদন্ত সত্য রঞ্জন খাসকেল সহ সহশ্রাধীক নারী পুরুষ অংশ নেয় মঙ্গল শোভাযাত্রায়।

সকাল ১১টা ৩০ মিনিটে  বাকেরগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দিরে মতুয়া মহোৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মতুয়ারত্ন শ্রীমৎ উত্তম গোসাই এর সভাপতিত্বে ও বাকেরগঞ্জ উপজেলা মতুয়া মিশন সভাপতি অরুণ কুমার তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জননেতা লোকমান হোসেন ডাকুয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু অমল চন্দ্র দাস শিবু বিশেষ অতিথির, বক্তব্য রাখেন প্রফুল্ল বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠাতা পরিচালক বাবু পঙ্কজ কুমার দাস , বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক তদন্ত সত্য রঞ্জন খাসকেল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সুনিল কুমার দাস (ঝন্টু) , বাকেরগঞ্জ পুজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার শীল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১,২,৩ নং ওয়ার্ড বাকেরগঞ্জ পৌর সভা, বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক বিপ্লব মিত্র, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সুজন দেবনাথ, বক্তব্য রাখেন বরুন কুমার সাহা, বাকেরগঞ্জ পৌর যুবলীগের ক্রিড়া সম্পাদক বিক্রম চন্দ্র দাস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জননেতা লোকমান হোসেন ডাকুয়া মতুয়া মহোৎসবে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার ও তার দল আমাদের বার বার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নির্দেশনা দেন , আমি আপনাদের বাকেরগঞ্জবাসীর ধর্মীয় সকল কার্যক্রমে অংশ গ্রহণ করার চেষ্টা করি । তিনি আরো বলেন ধর্ম যার যার উৎসব সবার এ কথা মেনে আমারা পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও আন্তরিকতার সাথে নিজ নিজ ধর্ম পালন করি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *