রূপসায় নির্বাচনী জনসভায় বক্তারা গনতন্ত্রের ধারাকে বজায় রাখতে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন

এম মুরশীদ আলী, রূপসা, খুলনা।।

খুলনা-৪ আসনে নৌকা প্রতীক প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর নির্বাচনী জনসভায় বক্তারা বলেছেন গনতন্ত্রের ধারাকে বজায় রাখতে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিতে হবে। বিএনপি নির্বাচনে না এসে চরম ভূল করেছে। যা বছরের পর বছরও সমাধান হবে না। বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গোপন স্থানে বসে এলোমেলো বক্তব্য দিচ্ছে। সারাদেশে উন্নয়নের জোয়ার অব্যহত রাখতে নৌকার কোন বিকল্প নাই। নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হলে সেই অঞ্চলের মানুষ নিরাপদ ও সুখে শান্তিতে বসবাস করে। এ কারনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে পুনরায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে নানাবিধ ষড়যন্ত্র অব্যহত রয়েছে। সেই ষড়যন্ত্রের মুলৎপাটন করতে আওয়ামীলীগের তৃনমুল পর্যায়ের নেতাকর্মীকে এ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগনের মাঝে তুলে ধরতে হবে।

রূপসায় নির্বাচনী জনসভায় বক্তারা গনতন্ত্রের ধারাকে বজায় রাখতে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন

গত বুধবার (৩ জানুয়ারি) বিকালে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত চাঁদপুর সরকারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী।

প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীক প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী।

রূপসায় নির্বাচনী জনসভায় বক্তারা গনতন্ত্রের ধারাকে বজায় রাখতে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন

এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড: এম এম মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মো: কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামীলীগ সদস্য জামিল খান, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান।

রূপসায় নির্বাচনী জনসভায় বক্তারা গনতন্ত্রের ধারাকে বজায় রাখতে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন

আওয়ামীলীগ নেতা মোল্যা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মুনীর হোসেন মোল্যার পরিচালনায় বক্তৃতা করেন গাজী মো: আলী জিন্নাহ, খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম, অধ্যাপক মনোয়ার হোসেন, এমএম আসলাম হোসেন, নুর মোহাম্মদ টুলু, তপন কুমার বিশ্বাস, মজনু মিনা, খোকন মন্ডল, হাজী সাইফুল ইসলাম, যুবলীগ নেতা মাহবুবুল ইসলাম মিঠু, সফিকুর রহমান ইমন, খায়রুজ্জামান সজল, সামসুল আলম বাবু, মহানগর ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরা, মুক্তাজুল ইসলাম সোহাগ, যুবলীগ নেতা ফয়সাল শেখ, ইরান মোল্যা, করিম শেখ, ইন্দ্রজিত বিশ্বাস, রাসেল আহম্মেদ, সরিফুল ইসলাম সোহাগ, সাহেদ মিনা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *