//জাহিদুর রহমান বিপ্লব,ডুমুরিয়া সংবাদদাতা//
ডুমুরিয়ায বিভিন্ন কর্মসুচি মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হযেছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষযক দপ্তরের আয়োজনে ৮ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার শাহপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কারাতি প্রশিক্ষন, ২৭জন নারী মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয।
উপজেলা নির্বাহী অফিসার মো; আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’ র বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরূল ইসলাম মানিক, স্বাগত বক্তব্য দেন মহিলা বিষযক কর্মকর্তা রীনা মজুমদার প্রমূখ।

