বীর মুক্তিযোদ্ধার দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে রাণীশংকৈলে

বীর মুক্তিযোদ্ধার দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে রাণীশংকৈলে

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয় ।

তাঁর মৃত্যুতে শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ।

৬ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫ টায়  উপজেলার ধর্মগড় ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামে  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয় ।

নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা , বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান , ও থানার পুলিশ ।

উল্লেখ্য মশালডাঙ্গী গ্রামের মৃত গেন্ডেলা সরকারের ছেলে মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন  (৭৫) বছর বয়সে দুই স্ত্রী ৫ ছেলে ও ৫ মেয়ে রেখে ফজরের নামাজের পর হৃদযন্তেরক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন ।

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *