//ডুমুরিয়া সংবাদদাতা খুলনা//
খুলনার ডুমুরিয়ায় ১১ এপ্রিল চুকনগর দলিত হাসপাতালে দলিত এর আয়োজনে কলেজ ও বিশ্ববিদালয়ে অধ্যয়ণরত ছাত্রছাত্রীদের মাসিক উপবৃত্তি প্রদান ও দিক নির্দেশনামুলক সেমিনার অনুষ্ঠিত হয।
দলিত এর নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস এর সভাপতিত্বে ও পিও চিন্তা রানী দাস এর সঞ্চালনযে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম টিটিসি খুলনা। বিশেষ অতিথি- টিটিসি এর ইনস্ট্রাক্টরবৃন্দ এস এম কামালউদ্দিন, মোঃ আতিকুজ্জামান, প্রনব কুমার সাহা, মিসেস জিনাত রেহানা, বিদ্যুৎ মন্ডল, খন্দকার আসাদুজ্জামান, খান মোঃ দেলোয়ার হোসেন, মোঃ গোলাম মোস্তফা, গৌরাঙ্গ কুমার, মোঃ মনিরুজ্জামান, মোঃ নাজমুল ইসলাম প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, দলিত এর হেড অফ প্রোগ্রাম নিতাই চন্দ্র দাস, প্রোগ্রাম ম্যানেজার ধরা দেবী দাস, মনিটরিং অফিসার ইসরাত নুয়েরী হোসেন, প্রকল্প ব্যবস্থাপক নজরুল ইসলাম স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল, অঞ্জনা দাস, পোগ্রাম অর্গানাইজার বিপ্লব দাস, চিন্তা দাস।
প্রোগ্রামে সারা বাংলাদেশে ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ৬০৩তম স্থান প্রাপ্ত ও শহীদ সোহরওয়ার্দী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত ছাত্র জয় দাসকে দলিত এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান ও (বিশ হাজার) টাকার চেক আর্থিক সহায়তা হিসেবে প্রদান ও ছাত্রছাত্রী ১৭০জনকে উপবৃত্তি প্রদান করা হয।

