বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সারা দেশের ন্যায় যশোর জেলায়ও পহেলা বৈশাখের পূর্বেই কালবৈশাখী ঝড়ের গতিতে প্রবাহিত হচ্ছে। আজকে যশোরে ২১৯ জনের করোনা টেষ্ট করে দেখা যায় আক্রান্ত ৫৯ জন এবং আক্রান্তের হার ২৫.৭৬%। যা যথেষ্ট উদ্বিগ্নের কারণ হয়ে দেখা দিয়েছে যশোর জেলার জন্য তথা সমগ্র দেশের জন্য।
করোনায় আক্রান্তের হার নিয়ন্ত্রণ করতে সরকার ঘোষিত লকডাউনের সাথে সাথে সকল নিয়মকানুন পালনসহ সামাজিক দূরত্ব বজায় রাখা, নিয়মমেনে সেনিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়া এবং সঠিকভাব মাস্ক ব্যবহার করার কোন বিকল্ল নেই। কিন্তু আমাদের অনেকেরই মাস্ক ব্যবহারের প্রতি অনিহা আবার স্বল্প সংখ্যক যারা মাস্ক ব্যবহার করছেন তারা সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করছেন না।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রার্দুভাব শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ পুলিশ করোনা মোকাবেলায় সম্মূখসারির যোদ্ধা হিসাবে মাঠে কাজ করে যাচ্ছে।
আর তাই আজ ১০ এপ্রিল -২০২১ রোজ শনিবার সরকার ঘোষিত লকডাউনের ষষ্ঠদিনে ” মাস্ক পরার অভ্যাসে, করোনা মুক্ত হবে বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে যশোর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ বেলাল হোসাইনের নেতৃত্বে লকডাউন কার্যকরের পাশাপাশি জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে অধিকতর সচেতন করতে এবং মাস্ক ব্যবহারে উদ্ধুদ্ধ করতে যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রচারসহ মাস্ক বিতরণ করেন।
এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নিজে অধিকতর সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। সকলের সম্মিলিত প্রয়াসেই সম্ভব যেকোন ধরনের মহামারি মোকাবেলা করা।আমরা প্রত্যেকে যদি সচেতন হই তাহলে বাঁচবে পরিবার,সমাজ ও দেশ।
// স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক //

