//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//
খুলনার ডুমুরিয়ার সাহস ইউনিয়নের গোলাইমারি হতে দিঘলিয়া স্কুল পর্যন্ত এক’শ পচিশ পরিবারের পাচ হাজার মানুষের জন্য সুপেয় পানির পাইপ লাইনের ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে।
২২ ম রোববার বিকেলে দাতা সংস্থা হাইসোয়া প্রকল্পের বাস্তবায়নাধীন প্রকল্পের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জ্বামান তালুকদার। এ উপলক্ষে এক অনুষ্ঠান স্থানীয় গোলাইইমারি প্রকল্প স্থানে অনুষ্ঠিত হয। সাহস ইউপি চেয়ারম্যান মোল্যা মাহাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন উপ-পরিচালক স্হানীয় সরকার বিভাগ (ডিডি এলজি)মোঃ ইউসুফ আলী,উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
এ সময় দাতা সংস্থা হাইসোয়া প্রকল্পের দেশী ও বিদেশী প্রতিনিধি হিসেবে উপস্হিত ছিলেন ড.রোবার্ট হক,ড.ক্যাটরিনা চার্লেস,ড.সোনিয়া হক,ডা. মাসফিকুস সালেহীন,মোঃ মনিরুল আলম,মোঃ নুরুল ওসমান, রিফাতুল ইসলাম, মোঃ শরফরাজ আহম্মেদ খানসহ এলাকার সুফল ভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

