//ডুমুরিয়া সংবাদদাতা খুলনা//
ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলার বীর মুক্তিযোদ্ধা সাথে ২৪ আগস্ট বুধবার সকালে ডুমুরিয়া -ফুলতলা আসনের সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা অফিসাস ক্লাবে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
মতবিনিময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া, উপজেলা পরিষদের ভাইন্স চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও শারমিনা পারভীন রুমা। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য দেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিক, চন্দ্র কান্ত তরফদার, গাজী নাজিম উদ্দিন, নূর নবী খোকা, আবুল কালাম মহিউদ্দিন, মোল্ল্যা মাহাবুর রহমান। এবং প্রশাসনের সাথে মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

