//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, বর্তমান সরকার উন্নযনে বিশ্বাসী। দেশ এখন উন্নয়নে রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০৪১ সাল উন্নযন শীল দেশে পরিণত হবে।
উপজেলার প্রতিটি ইউনিয়নে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, ব্রীজ-কালভার্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হয়েছে।
১৯ অক্টোবর বুধবার দুপুরে শোভনা পশ্চিম পাড়া বাজার সড়কে ভদ্রানদীর উপর সাড়ে নয় কোটি ব্যয়ে আরসিসি এন্ড পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ভদ্রদিয়া পুরাতন খেয়াঘাটের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী মুহাঃ রবিউল ইসলাম। খনিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, শোডনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, আওয়ামীলীগ নেতা মনিন্দ্রনাথ মল্লিক, সমীর দে গোরা, শিবপদ গোলদার, নওশের আলী বাগাতি, সরদার আসাদুজ্জামান, মাইকেল রায়, আঃ গফফার বাওয়ালী, মিঠুন মল্লিক, ময়েজ উদ্দিন শেখ প্রমূখ।
তিনি আরও বলেন, দশ/পনের বছর পূর্বে মানুষ যেখানে পায়ে হেঁটে যেতে পারতো না সেখানে এখন প্রাইভেট কার সহ সকল যানবাহন চলাচল করছে। কৃষি মৎস্য ও প্রানী সম্পদ নুতন দিক উম্মোচন হযেছে।

