মোঃ হোসেন গাজী।।
হাইমচর উপজেলায় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার ২৭ অক্টোবর সকালে বিশ্ব শিক্ষক দিবসে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি
বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় এর মিলনায়তনে ‘‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার রূপান্তর শুরু’’ এই প্রতিপাদ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এম এ মান্নান শিকদারের সঞ্চালনায় হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবেরা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও হাইমচর প্রেসক্লাবে সভাপতি খোরশেদ আলম সিকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুল জামান খান, একাডিমি সুপারভাইজার মোঃ এহসানুল হক প্রমুখ।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষাক সমিতির সভাপতি মোঃ ফজলুর রহমান শেখসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন। বক্তারা বলেন, ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।
বিশ্বের প্রায় ১০০টির মতো দেশ এ দিবসটি পালন করে। শিক্ষকদের প্রতিদান কোন কিছুর সাথেই তুলনা করা যায় না। একজন আদর্শবান শিক্ষক একজন শিক্ষার্থীর কাছে একটা পৃথিবীর মতো। আসুন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরি।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

