//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
“পুলিশই জনতা,জনতাই পুলিশ’! এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন হয়েছে। ২৯ অক্টোবর শনিবার সকালে ডুমুরিয়া শহিদ স্মৃতি মহিলা কলেজ চত্তরে এক আলোচনা সভা থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ,খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু,সাধারণ সম্পাদক ও ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) সুশান্ত সরকার,উপজেলা পুলিশিং কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা অাওয়ামী লীগ সহ-সভাপতি নাজিবুর রহমান নাজু, ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে,শহিদ স্মৃতি মহিলা কলেজ অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হোসেন, ওসি তদন্ত কবির হােসেন, এসআই লক্ষন দাস প্রমখ।
অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,এসআই হাবিবুল্লাহ, এসআই হাসানুজ্জামান,এসআই বিকাশ দাশ,এসআই শাহিনুর রহমান,এসআই হাফিজুর রহমান, এসআই ফরিদুজ্জামান, এসআই কামাল হোসেন,এসআই আবু বক্কারসহ সহ পুলিশের সকল সদস্য বৃন্দ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন,মুফতি মােঃ জহিরুল ইসলাম,পবিত্র গীতা থেকে পাঠ করেন,শিক্ষক রঞ্জন কুমার সরকার। অনুষ্ঠান পূর্বে একটি বর্নাঢ্য র্যালি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

