//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
যশোরের অভয়নগরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে । শনিবার (২৯ অক্টোবর) সকালে অভয়নগর থানা পুলিশের উদ্যোগে কমিউিনিটি পুলিশিং এর ব্যানার বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া নুরবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অভয়নগর থানার অফিসার ইনর্চাজ একেএম শামীম হাসানের সভাপতিত্বে র্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন, পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, আ’লীগ নেতা ইব্রাহিম বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ । পরে অভয়নগর থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপর দিকে নওয়াপাড়া হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার বেলা ১১ টায় হাইওয়ে থানার সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা ট্রাক ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রাজঘাট নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন হাসন, সদস্য রাকিবুল ইসলাম রুবেল, কামাল হোসেন, সদর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এএইচ এম জাহাঙ্গীর, অভয়নগর থানার কমিউনিটি পুলিশের এএসপি শাহ আলম, কোতয়ালী থানার সদস্য মোঃ আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ পারভেজ, অভয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা শেখ তসলিম প্রমুখ।

