//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র চাচী বেগম রাজিয়া নাসের এর ২য় মৃত্যু উপলক্ষ্যে বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে দলীয় কার্যলয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ নাজিবুর রহমান সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, উপজেলা ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, এম এম সুলতান আহম্মেদ, খান আবু বক্কার, মোল্ল্যা সোহেল রানা, মোল্ল্যা জাহিদুল ইসলাম, প্রতাব রায়, আদিত্য মন্ডল, যুবলীগের প্রভাষক গোবিন্দ ঘোষ, কৃষকলীগের অরিন্দম মল্লিক, জাহাবুর রহমান শ্রমিক লীগের এরশাদ মোল্ল্যা, মহিলা আওয়ামী লীগের শীলা রানী মন্ডল, তহমিনা খানম, ছাত্র নেতা খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মাও: আব্দুল গফুর।

