শুখংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥
কচুয়ায় খড়ের(কুটা)গাদায় আগুন দিয়েছে কতিপয় র্দুবৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার মালিপাটন গ্রামের ব্যানার্জী বাড়ি এ ঘটনা ঘটেছে।
উপজেলার গোপালপুর ইউনিয়নের মালিপাটন গ্রামের অজিৎ ব্যানার্জী ছেলে অঞ্জন ব্যানার্জী জানায়, সে তার গরুর খাবারের জন্য ৪ হাজার ৫শত টাকার খড়(কুটা) ক্রয় করে বাড়িতে এনে গাদা করে রাখে। পূর্ব শত্রুতা জেরে কতিপয় র্দুবৃত্তরা গভীর রাতে খড়(কুটা) গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।#

