//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেছেন কৃষি আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি আর কৃষক হলো আমাদের প্রান। সরকার কৃষিকাজকে সম্প্রসারনের লক্ষে সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করে আসছে।
আধুনিক প্রযুত্তিতে কৃষকদের সাশ্রয় করার লক্ষে মোটিভেশনের করে যান্ত্রিক উপায়ে চাষাবাদ করে অল্প জমিতে বেশি ফসল উৎপাদনমুখী করতে কৃষিদপ্তর কাজ করছে । ১৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের নিবিড় শিখা বিলে চলতি অর্থবছরের রবি/ মৌসুমে ব্লক প্রর্দশনীর (৫০ একর) স্থাপনের মাধ্যমে সমলয়ে চাষাবাদ এর নির্মিতে যন্ত্রের সাহায্যে বোরো ধান রোপনে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন।উপজেলা কষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন এর পরিচালনায় ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ি খুলনার উপ পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, থানা অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃওয়ালিদ হোসেন, ইউপি চেয়ারম্যান সুরজিৎ কুমার বৈধ্য,কৃষক সুশান্ত মল্লিক প্রমুখ।
অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন উপপরিচালক (উদ্যান) মহাদেব সানা, উপপরিচালক (পিপি) মিজান মাহমুদ, জেলা কৃষি প্রকৌশলী দিপঙ্কর বালা, উপজেলা মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভিন রুমাসহ এলাকার কৃষক ও কৃষাণী ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

