//বাচ্চু দাস, কচুয়া, বাগেরহাট//
কচুয়া প্রেসক্লাবে পিতা মাতাকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেছে মোঃ খায়রুল ইসলাম নামে এক মুক্তিযোদ্ধার সন্তান।
বুধবার বিকালে কচুয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপজেলা সদরে মোঃ খায়রুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম নামে জেলা শাখার আহবায়ক ও সদস্য সচিব অনুমোদন কৃত কচুয়া উপজেলা শাখার আহবায়ক কমিটি সোসাল মিডিয়া দেখা যায়। ওই আহবায়ক কমিটির ০৩ নং ক্রমিকে যুগ্ন আহবায়ক খাইরুল শেখ লেখা আছে।
স্থানীয় লোকজন মনে করছে আমি ওই খাইরুল, আদোও আমি নই, আমি একজন চাকুরি জীবি ও মুক্তিযোদ্ধার সন্তান, আমি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। এসময় তার পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন শেখ ও মাতা রোকেয়া বেগম উপস্থিত ছিলেন।

