//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদে ২৫ নভেম্বর বুধবার দুপুরে মা ও শিশু কর্নার, বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে এক আলোচনা সভা পরিষদ ভবনে ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ও বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট(এডিএম) মীর আলিফ রেজা, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
ইউপি সচিব অনিশ বিশ্বাসের পরিচালনায় আরো বক্তব্য দেন ইউপি সদস্য সঞ্জয় কুমার বিশ্বাস, শেখ মাহাবুর রহমান, মহিউদ্দিন কবিরাজ, মান্নান সরদার মো: আইযুব হোসেন মোল্ল্যা, পারুল বেগম প্রমুখ। আলোচনা সভার পূর্বে পরিষদ চত্বরে মা ও শিশু কর্নার,বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং ও একটি বকুল গাছের চারা রোপন করেন অতিথিবৃন্দরা।
এসময় ইউনিয়নের বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।

