//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়ায় ব্র্যাকের অধিকার এখানে এখন রাইট হিয়ার রাইট নাউ -২ প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার সকালে হাজিডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় সামগ্রিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা শীর্ষক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের জেলা যুব সমন্বয়কারী শিখা রানী রানী পরিচালনায় অবহতিকরন সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষক অসিত বরণ মজুমদার, শোভন লাল চক্রবর্তীর, শেখ আফজাল হোসেন, কামরুন্নেসা রিনা, গীতারানি অধিকারী, সালেহা পারভীন, অভিভাবক সদস্য চন্ডীদাস কুন্ডু, নূর নেওয়াজ খান টিপু, ইউথ সদস্য নাজমুল, নয়ন, আশিষ, রাব্বি, দিপ্তী প্রমূখ।

