//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়ায় ২০২৪ – ২৫ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ২৭ অক্টোবর রবিবার দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি’র বক্তব্য দেন উপ পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর খুলনার (খামারবাড়ি) কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন,বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) মিজান মাহমুদ, স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ওয়ালিদ হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম ও মোঃ আরিফুল ইসলাম,প্রজেক্ট টেইনার কৃষিবিদ অধীর কুমার বিশ্বাস ও মোঃ হাবিবুল্লাহ, স্পেয়ার মেকানিক সৌমেন্দু কুমার মন্ডল প্রমুখ। প্রশিক্ষণে৩০ জন কৃষান কৃষানী অংশ নেয়।

