জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ রূপসার একমাত্র ইয়াসিন এর কবর জিয়ারতকরেন নির্বাহী অফিসার সানজিদা রিক্তা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ রূপসার একমাত্র ইয়াসিন এর কবর জিয়ারতকরেন নির্বাহী অফিসার সানজিদা রিক্তা

//এম মুরশীদ আলী : রূপসা//

২০২৪ শে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ রূপসার একমাত্র ইয়াসিন। তাঁর পরিবারের সাথে গত ৩ জুলাই সকালে সৌজন্য সাক্ষাৎ করেন- নবাগত নির্বাহী অফিসার সানজিদা রিক্তা এবং রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান। তাকে স্মরণ রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা প্রতিনিধি দল নৈহাটি রহিমনগরস্থ কবরটি পরিষ্কার-পরিচ্ছন্ন শেষে রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক তামিম হাসান লিয়ন বলেন- শহীদ ইয়াসিন ছিলেন, বৈষম্য ও নিপীড়নের বিরূদ্ধে আমাদের চলমান আন্দোলনের এক অনন্য প্রতীক। তাঁর আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে আমাদের সাহস ও অনুপ্রেরণা জোগায়। তিনি আরও বলেন- আমরা বিশ্বাস করি, শহীদদের স্মৃতি রক্ষা করা এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য- ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ ইয়াসিন রূপসার ইতিহাসে একটি গৌরবময় নাম।

এসময় উপস্থি ছিলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার যুগ্ম আহ্বায়ক শামীম হাওলাদার, সংগঠক তামিম হাসান লিয়ন, সদস্য ফাহাদ গাজী, সদস্য তরিকুল ইসলাম, রূপসা উপজেলা ছাত্র প্রতিনিধি মেহেরাব মেহেরাব হোসেন, মেরাজ আলি হালদার, সোহান সহ আরও অনেক শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *