নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের এইদিনে বাঙালি জাতির মুক্তির ত্রাতা হিসাবে পৃথিবীতে এসেছিলেন। দিবসটিকে জাতির মনের মনিকোঠায় ধরে রাখার জন্য মহামানবের জন্মদিনে তাঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস হিসাবেও পালন করা হয়ে থাকে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তিগতভাবে দিবসটি পালনের জন্য স্ব স্ব পর্যায়ে নানা কর্মসূচি গ্রহন করেছে।

তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে জেলা পুলিশ যশোরের পক্ষে সকাল ০৮ঃ০০ ঘটিকায় শহরের বকুলতলা মোড় সংলগ্ন বঙ্গবন্ধুর স্মৃতি ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম ( বার) পিপিএম। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

