//নিজস্ব প্রতিবেদক//
লাশটির প্রকৃত পরিচয় জানতে সহায়তা করুন আজ ৩১ আগস্ট -২০২১ রোজ মঙ্গলবার অনুমানিক সকাল ৬ঃ৩০ ঘটিকায় বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের বেনাপোল রেলস্টেশনের ৩০০ গজ পূর্বে রেলওয়ে পুরাতন কোয়ার্টাসের সামানে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় জনগণ বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দিলে বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশটি উদ্ধার করেন।
অজ্ঞাত নামা ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর।গায়ের রং শ্যামলা। উচ্চতা অনুমান ৫ফুট ৫ইঞ্চি, মাথার চুল লম্বা এবং কালো। মুখে খোচা-খোচা দাড়ি আছে এবং তার পড়নে লাল রংয়ের গেঞ্জি ও নেভী ব্লু জিন্স প্যান্ট পরা ছিলো।অজ্ঞাতনামা লাশের বুকের বাম পেটে এবং ডান বুকে ছুড়ি অথবা ধারালো অস্ত্র দ্বারা আঘাতের চিহ্ন আছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশ অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্তের চেষ্টা করে কিন্তু তার কোন পরিচয় না পাওয়ায় অজ্ঞাতনামা পুরুষ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্নয়ের জন্য যশোর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

