স্টাফ রিপোর্টার।।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে মুক্তির ইতিহাস, স্বাধীনতার ইতিহাস। হয়েছে স্বাধীন-সার্বভৌম ‘বাংলাদেশ’ রাষ্ট্র প্রতিষ্ঠা। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আজ। স্বাধীন বাংলাদেশের অভিযাত্রায় এক মহাসন্ধিক্ষণ অতিক্রম করছে আমাদের প্রিয় মাতৃভূমি।
এ বছর বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্ণ করছে। তিনি আর ও বলেন,মাহেন্দ্রক্ষণে উদযাপিত হচ্ছে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’। এটি সমগ্র বাঙালি জাতির জন্য এক আনন্দঘন গৌরবের অনুভূতি। বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় একের পর এক মাইলফলক অর্জন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকে মহিমান্বিত করেছে। ২৬ মার্চ সকালে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সিংন এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খান মাসুম বিল্লাহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা তাহিরা ফরিদুজ্জামান, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন। যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকরের পরিচালনায় বক্তৃতা করেন আবাসিক মেডিকেল অফিসার সঙ্গীতা চৌধুরী,প্রাণী সম্পদ কর্মকর্তা( ভারপ্রাপ্ত) ডাঃ তপু সাহা,উপজেলা প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার কাজী ইয়াহিয়া,আরডিও তারেক ইকবাল আজিজ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, উপজেলা আওয়ামীলীগের সদস্য আ:মজিদ ফকির,মোস্তাফিজুর রহমান মোস্তাক,রকিব উদ্দীন,আকতার ফারুক, ওয়াহিদুজ্জামান মিজান, সাংবাদিক ফঃ ম আইয়ূব আলী।

