//ডুমুরিয়া, জাহিদুর রহমান বিপ্লব//
সাবেক মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন বর্তমান সরকার উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশে প্রতিটি এলাকায় ব্যাপক উন্নযন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে জননেত্রী শেখ হাসিনার অগ্রযাত্রায় সুখী ও সমদ্ধিতে পরিনত হযেছে। আজ ২৮ ডিসেম্বর মঙ্গলবার ডুমুরিয়া টু চিংড়া ভায়া পশ্চিম শোভনা সড়কের উপর ব্রীজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর, শোভনার কদমতলা নদীর উপর ব্রীজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর, কদমততলা মন্দিরের ভিত্তি প্রস্তর কাজ, ও কুলবাড়িয়া টু বাগআচড়া নদীর উপর ব্রীজ নির্মানে কাজের ভিত্তি প্রস্থার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্ব স্ব এলাকার ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ওযাদুদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠানের জেলার যুগ্ন সম্পাদক মো: বদরুজ্জামান বাবলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আফছার হোসেন, আওয়ামী লীগ নেতা জামিল আক্তার লেলিন, জিএম ফারুক হোসেন, ইউপি সদস্য দেব্রত সরদার এমপির এপি এস সমীর দে গোরা প্রমুখ ।
কদমতলা ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে ছিলেন ইউপি চেয়ারম্যান সুরজিৎ কুমার বৈধ্।

