ডুমুরিয়ায় ঐতিহাসিক স্বদেশ প্র্রত‍্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের  সমাবেশ

ডুমুরিয়ায় ঐতিহাসিক স্বদেশ প্র্রত‍্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের  সমাবেশ

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//
 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত‍্যাবর্তন দিবস উপলক্ষ‍্যে গতকাল মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ‍্যেগে  দলীয় কার্যলয চত্বরে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মোস্তফা কামাল খোকনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মৎস‍্য ও প‍্রানী সম্পদ মন্ত্রী  নারায়ন চন্দ্র চন্দ এমপি।  উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ  সম্পদাক শাহানেওয়াজ হোসেন জোয়াদার এর সঞ্চালনায় সমাবেশে  বিশেষ অতিথির বক্তব‍্য দেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা  পরিষদ  চেয়ারম্যান  ও জেলা আওয়ামী লীগের সদস‍্য এজাজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগনেতা  আবু সাঈদ সরদার, শেখ নাজিবুর রহমান, এম এম সুলতান আহম্মেদ,  অধ‍্যাপক জিএম ফারুক হোসেন,  সরদার আব্দুল গনি, মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, খান আবু বক্কার,  সেচ্ছাসেবক  লীগের এম হুমাউন কবির, মহিলা  আওয়ামী লীগের হাসনা হেনা, কৃষকলীগের আহবায়ক অধ‍্যক্ষ আমিনুর রহমান, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, ছাত্রলীগের শেখ মাসুদ রানা, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *