রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ঈদগাঁ বস্তির বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী (৭৮) ( ১৯ জানুয়ারি বুধবার)  সকাল ১০টায় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি  রাজিউন)।

এদিন ভোরে তিনি হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাঁকে ওই দিনাজপুর হাসপাতালে নেয়া হয়। তিনি স্ত্রী ও ৫ ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁকে এদিনেই বিকেলে ঈদগাঁ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *