পলাশ চন্দ্র দাসঃবরিশাল//
সারাদেশে পেশাদার সংবাদকর্মীদের ডাটাবেজ তৈরির উদ্দ্যোগ নেওয়ায় বিএমএসএফ (বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম) এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি করেছে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর টাউন হল চত্ত্বরে আলোচনা সভা শেষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মেট্টোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন ফটো সাংবাদিক পরিষদের সভাপতি কামরুজ্জামান জুয়েল রানা, তরুন সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি শহিদুল ইসলাম, জি টিভির বরিশালের ক্যামেরা পারর্সন অমল দাস, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আফসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার বার্তা সম্পাদক, মশিউর মন্টু, যুগ্ন-সম্পাদক বেল্লাল হোসেন,শাহাদাত তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ পাটোয়ারী, দপ্তর সম্পাদক এম আর শুভ, প্রচার সম্পাদক-লিটন বায়েজিদ, কোষাধ্যক্ষ মিজান
পলাশ প্রমূখ।

