ঐক্যজোট এখন বিএনপির কাছে জটে পরিণত হয়েছে: শিক্ষামন্ত্রী

 ঐক্যজোট এখন বিএনপির কাছে জটে পরিণত হয়েছে: শিক্ষামন্ত্রী

//চাঁদপুর প্রতিনিধি//

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা অগ্নিসন্ত্রাস-নাশকতা করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, সেই বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। তাদের এই ঐক্যজোট এখন জটে পরিণত হয়েছে। আর সেই জট থেকে তারা নিজেরাই বের হতে পারছে না।

তিনি শুক্রবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কিছু কতিপয় জনবিচ্ছিন্ন নেতা একসঙ্গে হয়ে কিছু চাইলেই সেটা হবে, পৃথিবীতে এমন কিছু হয় না। কোনো আন্দোলন করতে হলে, জনগণের দাবি আর সেই দাবি জনগণের দাবি না হলে, সেই দাবি এগোতে পারে না।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ডা. সেলিম মাহমুদের মা শাহজাদী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অংশগ্রহণ করেন। এতে অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *