শেখ সোহেল ভাইয়ের এর পক্ষ থেকে খুলনা মহানগর ও জেলার সবাইকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সফিকুর রহমান পলাশ

শেখ সোহেল ভাইয়ের এর পক্ষ থেকে খুলনা মহানগর ও জেলার সবাইকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সফিকুর রহমান পলাশ

//স্টাফ রিপোর্টার//

শেখ সোহেল ভাইয়ের এর পক্ষ থেকে খুলনা মহানগর ও জেলার সবাইকে রোজার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ সফিকুর রহমান পলাশ।

শুক্রবার (২৯ এপ্রিল ) নিজ  বাসভবন থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় মোঃসফিকুর রহমান পলাশ  বলেন, ‘প্রিয় মহানগর ও জেলা বাসী, আসসালামু আলাইকুম। ঈদ মানে আনন্দ। পবিত্র ঈদুল ফিতর প্রতি বছর আমাদের জন্য নিয়ে আসে আনন্দের নতুন বার্তা। ঈদ আমাদের জাতীয় উৎসব। তাই আমাদের জাতীয় জীবনে বিদ্যমান অশান্তি দূর করায় আমরা নিতে পারি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ। যদি তা সম্ভব হয়, তবে এই জাতীয় উৎসব আমাদের জাতীয় জীবনের সব ক্ষেত্রে আনন্দ বয়ে আনবে, আর সেটাই সবার প্রত্যাশা। যাতে জীবনঘনিষ্ঠ এই উৎসবে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সব শ্রেণীর মানুষ। ধনী-গরিবের সব ব্যবধান ভুলে সবাই যেন ঈদের আনন্দে শরিক হতে পারে।ঈদ হোক সবার জীবনে আনন্দের উৎসব। আসন্ন ঈদকে সামনে রেখে এটাই আমাদের প্রত্যাশা।

তিনি বলেন,এবার আমাদের মাঝে এক ভিন্ন প্রেক্ষাপটে ঈদ-উল-ফিতর এসেছে। বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসের থাবা। বাংলাদেশেও এ অদৃশ্য শত্রুর আক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। অনেকে মৃত্যুবরণ করছেন। শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ, অর্থনীতির অবস্থাও নাজুক।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পরিস্থিতিতে জনকল্যাণমুখী নানা পদক্ষেপ নিয়েছেন। ঘোষণা করেছেন নানা প্রণোদনা। ফলে গরিব দুখী মানুষের মুখে হাসি ফুটেছে। আমার বিশ্বাস, করোনাভাইরাস মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদ-উল-ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনবে।

কোভিড-১৯ এর উদ্ভূত দুর্যোগময় পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাদের ধৈর্য্য, সাহস ও শক্তি প্রয়োজন। আসুন আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে, তিনি যেন আমাদের সেই তাওফিক দেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের আত্মার মাগফিরাত/শান্তি কামনা করছি। পাশাপাশি তাদের পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

ঈদ-উল-ফিতর আমাদের শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সঞ্চারিত করে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা। এ মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।পবিত্র ঈদ-উল-ফিতর আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক দেশের প্রতিটি নাগরিকের জীবন। এই দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক। আসুন, সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর জীবন গড়ি।মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশগড়ার প্রত্যয়ে প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আসুন- আমরা গ্রহণ করি শপথ।

সবাই ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুরক্ষিত থাকুন। দূরত্ব বজায় রেখে ঈদ জামাতসহ প্রয়োজনীয় কাজকর্ম করি। সবাইকে আবারও জানাই পবিত্র ঈদ-উল-ফিতর শুভেচ্ছা। ঈদ মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *